পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ অক্টোবর ২০২০, ০৫:০৫ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

পলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, শুধু করোনা নয়, যখনই কোনো জাতীয় দুর্যোগ আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশের অপরাধে জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে বা শৃঙ্খলা ভঙ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী কাজ করছেন। অতি শীঘ্রই পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার প্রদান করবেন। এছাড়াও পুলিশের জন্য আধুনিক হাসপাতালও নির্মাণ করা হবে।

সিলেটে রায়হান হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল আসামী শনাক্ত হয়েছে। খুব শীঘ্রই তাকে ধরা হবে বলে আশা করা হচ্ছে। পুলিশের আধুনিকায়নের জন্য যা করা দরকার তা করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬