লাইফ সাপোর্টে ব্যারিস্টার রফিক-উল হক

২১ অক্টোবর ২০২০, ০৭:০৪ PM
ব্যারিস্টার রফিক-উল হক

ব্যারিস্টার রফিক-উল হক © ফাইল ফটো

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন প্রবীণ এ আইনজীবী। হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

বুধবার রাতে এক ভিডিও বার্তায় এই চিকিৎসক বলেন, “ব্যারিস্টার রফিক-উল হক স্যার হাসপাতালে ভর্তি আছেন। আজ তার সপ্তম দিন চলছে। গতকাল থেকে তার অবস্থার অবনতি হয়েছে। রাত ১২টার পর থেকে তার অবস্থা খুব জটিল হয়ে গিয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল। হঠাৎ করে স্যার সেপটিক শকে চলে গিয়েছিলেন। প্রেসার কমে গিয়েছিল। অক্সিজের স্যাচুরেশন কমে গিয়েছিল। সাথে সাথে স্যারকে ইনটিউভেশন করে করে ভ্যান্টিলেটরে দেওয়া হয়েছে। স্যার এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।”

আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) অসুস্থ হয়ে পড়লে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন তিনি। তিনি ডাক্তার রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত জুনে ডায়াবেটিস কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে তখনও আদ-দ্বীন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তখন তিনি পল্টনের বাসায় অবস্থান করেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।

ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রে ষষ্ঠ প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল)। ২০১৭ সালে বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে তার চলাফেরা সীমিত হয়ে পড়ে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।

বয়োবৃদ্ধ খ্যাতিমান মানুষটির বিছানায় শুয়েই দিনের অধিকাংশ সময় কাটে। চলাফেরা করতে হুইল চেয়ার আর কর্মচারীরাই তার সঙ্গী। কয়েক বছর ধরে তিনি নিয়মিত কোর্টে আসতে পারেননি না।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence