যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত

২১ অক্টোবর ২০২০, ১২:৩৭ PM
কাভার্ডভ্যানের চাপা ট্রাফিক পুলিশের সদস্য

কাভার্ডভ্যানের চাপা ট্রাফিক পুলিশের সদস্য © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় বাবুল শেখ (৫০) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য (টিএসআই) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

বাবুল শেখের বাড়ি পাবনার বেড়া উপজেলার বকচর গ্রামে। তিনি মৃত জাফর শেখের সন্তান। 

তিনি কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬