সাবেক এমপি ভাষাসৈনিক নুরুল ইসলাম আর নেই

২১ অক্টোবর ২০২০, ১০:৪৬ AM
ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই

ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই © সংগৃহীত

খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই( ৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। 

এ সময় তিনি বলেন, সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল ইসলাম দাদু ভাই মারা গেছেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক এ সভাপতি মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

তিনি ১৯৩৪ সালের ২ মে খুলনায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুনের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন দাদু ভাই।

ট্যাগ: বিএনপি
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬