ইন্টারনেট ও ডিশ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

১৭ অক্টোবর ২০২০, ০৭:১৪ PM

© ফাইল ফটো

আগামীকাল রবিবার থেকে সারাদেশে ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এক জুম মিটিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ বলেন, ‘আগামীকাল থেকে আমাদের প্রতিকী ধর্মঘট স্থগিত করছি।’

জুম মিটিংয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ছাড়াও কোয়াব এবং আইএসপিএবি নেতৃবৃন্দ যুক্ত ছিলেন।

এর আগে, ঝুলন্ত ক্যাবল (তার) অপসারণের প্রতিবাদের আইএসপিএবি ও কোয়াব ইন্টারনেট ও ক্যাবল টিভি (ডিশ) সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেয়। সিদ্ধান্ত কার্যকরে তারা বিভিন্ন এলাকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকদের মুঠোফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়। মাটির নিচ দিয়ে তার সম্প্রসারণের সুযোগ না দিয়েই ঝুলন্ত তার কাটায় সংগঠন দুটি এ সিদ্ধান্ত নিয়েছিল।

বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ২১ এপ্রিল ২০২৬
অধিবেশন কক্ষেই খাওয়া-দাওয়া, এমপিকে ধরে ফেললেন স্পিকার
  • ২১ এপ্রিল ২০২৬
মেডিকেল কলেজ থেকে বাদ গেল শহীদ এম. মনসুর আলীর নাম
  • ২১ এপ্রিল ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক আইনে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও ভূমিকা শীর…
  • ২১ এপ্রিল ২০২৬