উপজেলায় অফিস পাচ্ছেন সংসদ সদস্যরা, চিন্তিত ‘শহরের এমপি’ মিলন

২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ PM
সংসদে বক্তব্য রাখছেন এমপি সাইফুল আলম খান মিলন

সংসদে বক্তব্য রাখছেন এমপি সাইফুল আলম খান মিলন © সংগৃহীত

জাতীয় সংসদের সদস্যদের জন্য নিজ আসনে কার্যালয় স্থাপনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে এ নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে এ ঘটনায় ‘চিন্তিত’ হয়ে পড়েছেন ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। ‘শহরের এমপি’দের জন্যও অফিস চেয়েছেন তিনি।

সন্ধ্যায় অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান এমপি মিলন। তিনি বলেন, আমি জানতে পারলাম যে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যের জন্য অফিস দেওয়া হবে। কিন্তু আমি চিন্তিত হলাম যে ঢাকা শহরে কী হবে? আমি যেহেতু ঢাকা শহরের এমপি, আমার সঙ্গে আরও আছেন বিরোধীদলীয় নেতা। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি।

আরও পড়ুন: অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত

জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যেহেতু সংসদ নেতা এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এলজিআরডি মন্ত্রীকে, এলজিইডি মন্ত্রী এখানে নেই, হয়তো কমিউনিকেট করা হবে— নিশ্চয় ঢাকা সিটি, চট্টগ্রাম সিটির ব্যাপারেও তো দেখা দরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬