বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি

২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ PM
সরকারি লোগো

সরকারি লোগো © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ বাজেট অধিবেশন শুরুর আগে পে স্কেল বাস্তবায়নে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।  মে মাসের ২য় সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে বৃহৎ কর্মসূচি আসবে বলে জানিয়েছেন সংগঠনটি। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক গণমাধ্যমকে এক বার্তায় এ তথ্য জানান।
 
বার্তায় বলা হয়, ৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবি সরকারের নজরে আনার জন্যই গনতান্ত্রিক প্রক্রিয়ায় কর্মসূচি পালিত হবে, তেলের দাম বেড়েছে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপন্যর দাম,সরকারি নিম্ন বেতন ভুক্ত কর্মচারীরা স্বল্প বেতন দিয়ে কিভাবে বাড়িতে দামের পন্য কিনে জীবনযাপন করবে তার উপায় সরকার বলে দেয়নি। ১১ বছর ধরে বেতন বারেনা,২ পে স্কেল হবার কথা কিন্তু একটি ও হয়নি অথচ দাম বেড়েছে, যেসব গুনিজন বলে পে স্কেল দিলে দ্রব্য মূল্য বাড়ে সেসব গুনিজন হয়তো কেউ এই ১১ বছর দেশেই ছিলেন না তাই দেখতে পান নি যে বেতন বৃদ্ধি ছাড়াই দাম বেড়েছে কিন্তু কেন? তার কারণ ও তাদের জানা নেই।

এতে আরও বলা হয়, ২০১৫ সালের পর ৪ টা সরকার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ ২ বার,অন্তবর্তি সরকার এবং বর্তমান সরকার অথচ কেউ সরকারি কর্মচারীদের  কথা ভাবেনা, তাদের পরিবারের কথা ভাবে না অথচ কর্মচারীরাই রাষ্ট্রের উল্লেখ যোগ্য অংশ। আগামী বাজেটে বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন না হলে সরকারি চাকরি জীবিদের মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করবে বলে আমরা মনে করি।তাই সচিব পর্যায় সুপারিশ প্রনয়ণ কমিটির চূড়ান্ত সুপারিশ দ্রুত জমা দেয়ার আহ্বান করছি এবং সেই সাথে ৩টা টাইম স্কেল পুনবহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা বহাল রেখে দ্রুত গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়নের জোর দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। 

ট্যাগ: পে স্কেল
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬