স্থানীয়ভাবে ধর্ষণের সালিশে নিষেধাজ্ঞা

১১ অক্টোবর ২০২০, ০৫:৪৬ PM
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ © ফাইল ফটো

ধর্ষণকারী ও শিশু নির্যাতনকারীদের ক্ষেত্রে স্থানীয়ভাবে কোনো আপস, মীমাংসা বা সালিশ করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভোলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, যারা নারী নির্যাতন, ধর্ষণ বা শিশু নির্যাতন করবে, তাদের ব্যাপারে কোনো সালিশ নাই। কারণ সালিশ করে কিছু টাকা জরিমানা করা, এটা কোনো বিচার হতে পারে না। এ ব্যাপারে কোনো দলমত নাই। যে অপরাধী, সে অপরাধী-ই। আইন মোতাবেক তাদের সাজা ভোগ করতেই হবে।

দেখুন: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার

ধর্ষণের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, ৩০ লাখ শহীদ রক্ত দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই বাংলাদেশে আজকে নারী নির্যাতন, শিশু অপহরণ, পাশবিক অত্যাচার হতে পারে না। অপরাধীকে আইন মোতাবেক সাজা দিতেই হবে এবং এই সাজা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধে কাজ করতে হবে। আমরা আর কোনো পাশবিক নির্যাতনের ঘটনা শুনতে চাই না।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬