বর্বরতার চরম সীমা দেখলাম: স্বরাষ্ট্রমন্ত্রী

০৭ অক্টোবর ২০২০, ০৯:৫১ AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা। আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এ রকম মানুষ সমাজবিরোধী, এরা অমানুষ।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জঘন্য’ ওই অপরাধে যারা যুক্ত, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিই তাদের হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গাফিলতি দেখায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জন ছাড়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে।

সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ-নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, নোয়াখালীতে যেটা ঘটল, বর্বরতার একটা চরম সীমা আমরা দেখলাম। একজন বিবেকবান মানুষ এ ধরনের কাজ করতে পারে বলে আমার কাছে মনে হয় না।

নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে, তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইন অনুযায়ী জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের নৈতিকতার অভাব রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিকভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬