৩৬তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভাপতি বুলবুল, সম্পাদক রুহানী

০২ অক্টোবর ২০২০, ০৯:৩১ PM
বামে আমিনুল ইসলাম বুলবুল ও ডানে গোলাম রুহানী

বামে আমিনুল ইসলাম বুলবুল ও ডানে গোলাম রুহানী © টিডিসি ফটো

৩৬তম বিসিএস ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রুহানী।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সকল ক্যাডার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়।

সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রাক্তন ছাত্র। কর্মজীবনে তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট। এছাড়া প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর ‘সহকারী পরিচালক’ হিসেবে কর্মরত ছিলেন।

সাধারণ সম্পাদক গোলাম রুহানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি লাভ করেন । তিনি বর্তমানে 'সহকারী পুলিশ সুপার' হিসেবে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। এর আগে তিনি ৩৪তম বিসিএস আনসার ক্যাডারে কর্মরত ছিলেন।

ট্যাগ: বিসিএস
মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬