করোনায় আক্রান্ত ট্রাম্প দম্পতি

০২ অক্টোবর ২০২০, ১২:০৮ PM
ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে তার একজন ঘনিষ্ঠ সহযোগী স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তিনি এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে আছেন। খবর বিবিসি বাংলার।

ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, হোপ হিক্স করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার পরে তিনি এবং মেলানিয়া ট্রাম্প উভয়ই তাদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন।

প্রেসিডেন্টের নিকটতম কর্মকর্তাদের মধ্যে ৩১ বছর বয়সী এই উপদেষ্টা এখন অবধি প্রথম কেউ যার করোনাভাইরাস পজেটিভ হয়েছে।

তিনি এই সপ্তাহের শুরুতে ওহাইওতে একটি টিভি বিতর্কে এয়ার ফোর্স ওয়ানে তাঁর সঙ্গে ভ্রমণ করেছিলেন।

হিক্স কোনও মাস্ক ছাড়াই ক্লিভল্যান্ডে মঙ্গলবার প্রেসিডেন্টের জেট থেকে নেমেছিলেন, এমন ছবি প্রকাশ হয়েছে। বুধবার মিনেসোটাতে এক সমাবেশ করার সময় হোপ হিক্স প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ানে প্রেসিডেন্টের আরও কাছাকাছি ছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন?
ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, আজ রাতে তিনি এবং ফার্স্টলেডি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমরা আমাদের কোয়ারেন্টিন এবং সেরে ওঠার প্রক্রিয়া শুরু করবো। আমরা একসাথে এর থেকে বেরিয়ে আসবো।

এছাড়া বৃহস্পতিবার রাতে তিনি টুইট করেছিলেন, হোপ হিকস, যিনি কোন বিরতি না নিয়ে এত কঠোর পরিশ্রম করে চলেছেন, তিনিও স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হলেন। ভয়ঙ্কর! ফার্স্ট লেডি এবং আমি আমাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি, এই সময়ের মধ্যে, আমরা কোয়ারেন্টিনে থাকার প্রক্রিয়া শুরু করবো!

প্রেসিডেন্ট কোয়ারেন্টিনে যাওয়ায় ফ্লোরিডার মিয়ামিতে ১৫ অক্টোবর নির্ধারিত দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্কের ব্যবস্থাপনায় কেমন প্রভাব পড়বে তা এখনও পরিষ্কার নয়। বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির সাথে একটি ফোন কলে ট্রাম্প বলেছিলেন যে তিনি এবং মিসেস ট্রাম্প হোপের সাথে অনেকটা সময় কাটিয়েছেন। সুতরাং আমরা দেখব কী হয়।

প্রেসিডেন্ট বলেন,  হিক্স প্রায়শই মাস্ক পরতেন তারপরও তিনি করোনাভাইরাস পজিটিভ হয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ সময় মাস্ক পরার বিরোধী ছিলেন এবং সরকারী কাজের সময় প্রায়শই তার সহাযোগী বা অন্যদের সাথে সামাজিকভাবে দূরত্ব মানতেন না বলে ছবিতে দেখা গেছে।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, মিস হিকসের শরীরে এই রোগের লক্ষণগুলো দেখা দিতে শুরু করলে মিনেসোটা থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে তাকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল।

হোয়াইট হাউসের এক কর্মকতার বরাত দিয়ে দ্য হিল পলিটিক্যাল নিউজ আউটলেট জানিয়েছে যে, হোপ হিকসের সংস্পর্শে কারা কারা এসেছিলেন সেটা অনুসন্ধান করা হচ্ছে। এবং এ সংক্রান্ত উপযুক্ত নোটিফিকেশন এবং সুপারিশ প্রস্তুত করা হচ্ছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence