অ্যাটর্নি জেনারেলের অবস্থা সঙ্কটাপন্ন

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৮ PM
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেও এক সপ্তাহ আগে হঠাৎ শরীরিক অবস্থার অবনতির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় তার সর্বশেষ সম্পর্কে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রিয়াজুল হক খান বলেন, জটিল অবস্থায় আছেন। অবস্থা খুব একটা ভালো না। দেখা যাক, ডাক্তাররা চেষ্টা করছেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, উনার অবস্থা খুবই খুবই ক্রিটিক্যাল।

এর আগে গতকাল শনিবার আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিয়াজুল হক জানান, তাকে গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সুস্থতায় পরিবারের পক্ষ থেকে জামাতা রিয়াজুল দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন ৭১ বছর বয়সী মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে গত ১৮ সেপ্টেম্বর আইসিইউতে নেওয়া হয়।

মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানও তিনি। বাংলাদেশে এত সময় ধরে অ্যাটর্নি জেনারেলের পদে আরও কেউ ছিলেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম এক মেয়াদে সমিতির সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

সেনাবাহিনীর দরবারে প্রথমবার অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
close