ভেন্টিলেশন সাপোর্টে অ্যাটর্নি জেনারেল, দোয়া প্রার্থনা

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১ PM
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম © সংগৃহীত

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেছে তার পরিবার।

শনিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জানান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সুস্থতায় পরিবারের পক্ষ থেকে জামাতা রিয়াজুল দেশবাসীর দোয়া চেয়েছেন।

তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনামুক্ত হলেও তার শারীরিক অন্যান্য জটিলতা দেখা দেয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে আইসিইউতে নেয়া হয়। এখনও নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন।

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬