সৌদির খবর ‘ছাত্র অধিকার আন্দোলন’র জানার কথা না

২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩ AM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম © ফাইল ফটো

করোনার কারণে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য ইকামার মেয়াদ বাড়াতে সৌদি আরবকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। সে অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। সে মোতাবেক প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে আরো ২৪ দিন সময় পাচ্ছেন তারা।

এছাড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দিচ্ছে সেদেশের কর্তৃপক্ষ। দেশে যারা আটকে আছেন তাদের ভিসার মেয়াদ বাড়াতে আবেদন জমা দেওয়ার জন্য আগামী রবিবার থেকে রাজধানীতে সৌদি দূতাবাসের ভিসা শাখাও খুলছে।

বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি লেখেন, ‘সৌদি আরবে চার দিন বর্ধিত ছুটি ছিলো, আজই খুলেছে। সৌদি আরবের যারা খোঁজ রাখেন তাদের এটা জানা উচিত। (কোনো ‘ছাত্র অধিকার আন্দোলন’ জানার কথা নয়)।’

তিনি আরো লেখেন, সৌদি আরব সরকার আমাদের অনুরোধের প্রেক্ষিতে নিচের সিধান্তগুলো নিয়েছে,

১. আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।

২. বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চার ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

৩. ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে যেখানে কভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলী মেনে কনসুলার সেবা প্রদান করা হবে।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close