করোনা মেট্রোরেলের সব ওলট-পালট করে দিয়েছে: সেতুমন্ত্রী

২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৪ PM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © ফাইল ফটো

করোনাভাইরাস মেট্রোরেল প্রকল্পের সবকিছু ওলট-পালট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্স করে মেট্রোরেল প্রকল্পের ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ কথা করেন।

ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পে নতুন নতুন সংকট শুরু হয়, সমাধানও খোঁজা হয়। কিন্তু করোনাভাইরাস সবকিছু উলট-পালট করে দিয়েছে। এই মহামারিতে মেট্রোরেলের সঙ্গে সংশ্লিষ্টদের সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পে অধিকাংশই জাপান ও থাইল্যান্ডের প্রকৌশলী ও পরামর্শকরা কাজ করছেন।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এর আওতায় নির্মাণ করা হবে ১২৮ কিলোমিটার রুট, যার ৬৭ কিলোমিটার হবে উড়াল পথে। আর ৬১ কিলোমিটার হবে পাতাল পথে।

সেতুমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের করোনা শনাক্ত হলে কিংবা উপসর্গ থাকলে প্রকল্প এলাকায় কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। পাশাপাশি কর্মীদের প্রকল্প এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। করোনা দীর্ঘায়িত হতে পারে এমন বিবেচনায় মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করেছে।

তিনি জানান, উত্তরার পঞ্চবটী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৪ শয্যাবিশিষ্ট এবং গাবতলীর কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সেখানে আইসিইউসহ সব সুবিধাই রাখা হয়েছে। দেশে উন্নয়ন প্রকল্পের জন্য হাসপাতাল নির্মাণের নজির এই প্রথম বলে উল্লেখ করেন তিনি।

হাসপাতাল উদ্বোধনকালে অনলাইনে যুক্ত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক,  প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টরা।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence