হাটহাজারী মাদ্রাসার ২ শিক্ষককে অব্যাহতি, ৪ জন পুনর্বহাল

২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬ PM
 আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা © ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার দুই শিক্ষককে অব্যাহতি এবং চারজনকে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মাদ্রাসা পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নেয়। ছাত্রদের দাবি ছিল কয়েকজন শিক্ষকে অব্যাহতি ও কয়েকজনকে পুনর্বহাল করার।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন, মাওলানা মোহাম্মদ উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ। মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক আল্লামা আহমদ শফী থাকাকালীন ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

আর পুনর্বহাল হওয়া চার শিক্ষক হলেন, আনোয়ার শাহ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা মনসুর। আল্লামা আহমদ শফী থাকাকালীন তাদের মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বলেন, বিনা কারণে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া দক্ষ চার শিক্ষককে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্বহাল করা হয়েছে। অবৈধভাবে নিয়োগ পাওয়া দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছয় দফা দাবিতে ছাত্রদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আল্লামা আহমদ শফী। একই সঙ্গে তাঁর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয় শুরা কমিটি। পরে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফী।

পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) তার মরদেহ দাফনের পর মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্যের শুরা কমিটি গঠন করা হয়। এই তিন সদস্য হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া। এছাড়া জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও নাজিমে তালিমাতের (শিক্ষা পরিচালক) দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী শিক্ষা পরিচালক করা হয় মাওলানা মোহাম্মদ শুয়াইবকে।

এর আগে গত ১৭ জুন আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে শুরা কমিটির বৈঠকে জুনায়েদ বাবুনগরীকে সহকারী পরিচালক থেকে অব্যাহতি দিয়ে শেখ আহমদকে স্থলাভিষিক্ত করা হয়।

আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু
  • ১০ মার্চ ২০২৬
বাগেরহাটে আস্ত ছাগল গিলে খেল অজগর 
  • ১০ মার্চ ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন শেষ ১২ মার…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে বেড়েছে ইসলামোফোবিয়া
  • ১০ মার্চ ২০২৬
‘আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের সুবিধা সবার জন্য উন্মুক্ত কর…
  • ১০ মার্চ ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ নিউজিল্যান্ডের ওয়াইকাটো ইউনিভ…
  • ১০ মার্চ ২০২৬
close