শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

২১ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৬ PM
খন্দকার আনোয়ারুল ইসলাম

খন্দকার আনোয়ারুল ইসলাম © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই সিদ্ধান্ত নেবে বলে আবারও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তারা যখন মনে করবে তখনই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে অনলাইনে পাঠদান চলছে।

সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি
  • ১৫ এপ্রিল ২০২৬
বৈশাখী কনসার্ট ইস্যুতে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে রড…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘ফুল চাই না, দোয়া করবেন’-যবিপ্রবি উপাচার্য
  • ১৫ এপ্রিল ২০২৬
অবৈধ বালু পরিবহনের দায়ে দুটি ট্রাক জব্দ
  • ১৫ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা সংগ্রহে পরীক্ষকদের জরুরি নির্দেশনা বোর…
  • ১৫ এপ্রিল ২০২৬
জাইমা রহমানকে প্রধানমন্ত্রী বানানোর ভিডিও নিয়ে ট্রল, ব্যাখ্…
  • ১৫ এপ্রিল ২০২৬