নোয়াখালীতে কলেজ অধ্যক্ষ নিখোঁজ

২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৯ PM
অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন

অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন নিখোঁজ হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় রোববার বিকালে জেলার বেগমগঞ্জ থানায় আবু জাফর মোহাম্মদ হারুন স্ত্রী আইনুন্নাহার নিখোঁজ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, ভুলূয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন চৌমুহনী দক্ষিণ বাজারে ভাড়া বাসায় থাকেন। তিনি চট্রগামে তার বই প্রকাশনার ব্যাক্তিগত কাজে রবিবার ভোর সাড়ে ৬টায় বাসা থেকে বের হন। সকালে সাড়ে ১০টায় তিনি তার মোবাইল নম্বর থেকে কলেজের শিক্ষকদের সঙ্গে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলেন। দুপুরে পৌনে ২টায় তার হাতে থাকা একটি মোবাইল নম্বর থেকে একজন মহিলা চৌমুহনীতে ওনার পরিচিত একজন সাংবাদিকের নিকট জানায় তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে ৩ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা য়ায় এটি সঠিক নয়। পরবর্তীতে তার তিনটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া য়ায়। পরিবারের আশঙ্কা, তাকে অপহরণ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অধ্যক্ষকে খুজে বের করতে চেষ্টা করছি।

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬