আল্লামা শফী মারা গেছেন

১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৩ PM

© ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই। (ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাহী রজিউন)। আজ শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী।

এদিকে আজ শুক্রবার আল্লামা শাহ আহমদ শফীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাটহাজারী মাদরাসা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের তৃতীয় তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ৮ নম্বর বেডে ভর্তি করা হয়।

এর আগে টানা দুইদিন বিক্ষোভের পর বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সভায় আহমদ শফী মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। তার ছেলে আনাস মাদানিকে স্থায়ীভাবে অব্যাহতিও দেওয়া হয়। এর পরপরই মাদ্রাসা থেকে একটি অ্যাম্বুল্যান্স যোগে আহমদ শফীকে হাসপাতালে নেওয়া হয়।

১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায়ই ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে একাধিকবার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েক দিন চিকিৎসা নিতে হয় বড় হুজুরখ্যাত আল্লামা শফীকে।

আরো পড়ুন: আল্লামা আহমদ শফীর ছয় পরামর্শ

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬