সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যের ইন্টারনেট চান অভিভাবকরা

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৫ PM

© ফাইল ফটো

দেশের সব শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ইন্টারনেট সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’। আজ বৃহস্পতিবার ফোরামের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নামমাত্র মূল্যে ইন্টারনেট দেয়ার এই উদ্যোগ যুগান্তকারী ও সময়োপযোগী। শিক্ষাবান্ধব সরকারের এটি মহতি উদ্যোগ। তবে এই উদ্যোগ আরও জনবান্ধব হবে যদি প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও একই মূল্যে ইন্টারনেট দেয়া হয়। সব শিক্ষার্থীকেই এই সুবিধাটি দেয়া হোক।

পড়ুন: ১০০ টাকা রিচার্জে পুরো এক মাসের ডাটা পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

পর্যাপ্ত ইন্টারনেট সংকটের কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস অংশ নিতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বৈশ্বিক মহামারি করোনা কবে নির্মূল হবে বা নিয়ন্ত্রনে আসবে তা অজানা। ইতিমধ্যে করোনাকালে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। অসচ্ছল শিক্ষার্থীরা পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ায় অনলাইন ক্লাসে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে অংশ নিতে পারছে না।

তিন বলেন, ফলে অনলাইন ক্লাসে শিক্ষায় বৈষম্য শুরু হয়েছে। সরকার আবার শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে ইন্টারনেট সুবিধা দিয়ে প্রত্যক্ষভাবে সর্বস্তরের ছাত্র-ছাত্রীর মধ্যে বৈষম্যের পথ আরও উন্মুক্ত করে দিয়েছে। এহেন অবস্থায় দেশের সর্বস্তরের শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেয়ার জোর দাবি জানাচ্ছি।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence