চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট ২০২০, ০৪:০৩ PM

© টিডিসি ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঠাকুরগাঁও জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্থা মোড়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ বালিয়াডাঙ্গী শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩৫ প্রত্যাশী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বালিয়াডাঙ্গী উপজেলা সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক সাংবাদিক মোঃ আব্দুস সবুরের নেতৃত্বে পরিষদের সহ-সমন্বয়ক মোঃ উসমান আলী, রেজাউল করিম, জুয়েল রানার, মিজানুর রহমান বক্তব্য রাখেন।

এসময় স্বাধীন সমাজ কল্যাল পরিষদের সভাপতি রায়হান উল্লাহ দুলু, সোহেল রানা সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম রানা মুন্না, সিনিয়র সাংবাদিক হারুন-অর রশিদ, এসএম মশিউর রহমান সরকার ও সফিউল আলম কায়সার,সোহেল রানা সুমন, রুবেল রানা প্রমুখ উপস্থিত িছিলেন।

মানববন্ধনে বক্তারা চাকরির বয়সসীমা ৩৫ বছর করার যুক্তি সরকারের কাছে তুলে ধরেন।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬