সিনহার হাতে কোনো অস্ত্র ছিল না: র‍্যাব

১৭ আগস্ট ২০২০, ০৮:৪৫ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে, হাঁটু গেড়ে বসেন তিনি। তার হাতে কোনো অস্ত্র ছিল না। ঘটনাস্থল পরিদর্শনকারী র‌্যাব মহাপরিচালককে এমন তথ্যই জানিয়েছেন নতুন তদন্ত কর্মকর্তা।

র‌্যাবের ডিজি জানান, তদন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হত্যা মামলা তদন্ত করতে তারা বিব্রত নন।

র‌্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা আমরা খুঁটিয়ে দেখছি। যে সকল তথ্য পাচ্ছি প্রতিটি তথ্য নিয়ে তদন্ত করছি। সব কিছুই জানতে পারবেন।

এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনাস্থল পরিদশর্ন করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটিকে ঘটনা সরেজমিনে তদন্ত করে কারণ ও উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেওয়ার জন্য বলা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬