করোনামুক্ত হয়ে নিজ এলাকায় মাশরাফি

৩০ জুলাই ২০২০, ০৯:২৩ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে নিজ সংসদীয় এলাকা নড়াইলের লোহাগড়ার মল্লিকপুরে নদীভাঙন পরিদর্শন করেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ বৃহস্পতিবার সকালে তিনি এসব এলাকা ঘুরে দেখেন এবং সঙ্গে থাকা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী মুকুল কুমার মৈত্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাশরাফি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় নদী ভাঙন রোধে কাজ করে যাচ্ছি। মল্লিকপুরের ভাঙন কবলিত এলাকায় আপৎকালীন কাজ শুরু করা হবে এবং এখানে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থাও করা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ জুলাই) করোনাভাইরাস থেকে মুক্ত সুস্থ হয়েছেন তিনি। এর আগে ২১ জুন মাশরাফির শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি তার বাসায় চিকিৎসাধীন ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬