আধুনিক পদ্ধতিতে দেশিয় মাছ চাষের আহবান প্রধানমন্ত্রীর

২২ জুলাই ২০২০, ০৪:৫২ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © অফিসিয়াল ছবি

উন্নত ও আধুনিক মাছ চাষ পদ্ধতি ব্যবহার করে দেশিয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য জনগণকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী প্রথাগত মাছ চাষ পদ্ধতি থেকে উন্নত ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে দেশিয় প্রজাতির মাছকে রক্ষা করতে বলেছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০’ উদ্বোধনকালে এ আহবান জানান।

তিনি বলেন, দেশে প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ এবং আড়াই শতাধিক প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে। এছাড়া চিংড়ি, কাঁকড়া, শামুকসহ অসংখ্য মৎস্য সম্পদের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে।

জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬