আজ দুপুরে প্রধানমন্ত্রীকে ফোন দিতে পারেন ইমরান খান

২২ জুলাই ২০২০, ১০:০৬ AM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে ফোন দিতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে ২০১৯ সালে ভারত সফরের আগ মুহূর্তে ফোন দিয়েছিলেন তিনি। ঠিক তার ১০ মাস পর আজ বুধবার ফের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ইমরান খান কথা বলতে পারেন বলে জানা গেছে।

দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপটি হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেছেন, পাকিস্তানের আগ্রহের বিষয়টি জানানোর পর টেলিফোন আলাপের বিষয়টি নির্ধারিত হয়। তবে কী নিয়ে আলোচনা হবে তা এখনো পরিষ্কার নয়।

তিনি জানান, ঢাকার ইসলামাবাদ মিশন টেলিফোন আলাপের অনুরোধ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর কথা বলার বিষয়টি নির্ধারিত হয় বলে তিনি জানান।

জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না: শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬