পুলিশের এএসআই হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

২০ জুলাই ২০২০, ০৮:৪১ AM

© প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পুলিশের এএসআই আমির হোসেন হত্যা মামলার প্রধান আসামি র‌্যাব এর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের কাছে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মামুন চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে।

মামলার প্রধান আসামি মামুনকে ধরতে চানপুর বাজারে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় মামুনের সহযোগীরা।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে আহত অস্থায় মামুনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাব এর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় মাদক মামলার আসামি মামুনকে ধরতে গেলে তার ছুরিকাঘাতে খুন হন এএসআই আমির হোসেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬