পুলিশ স্বামীর সঙ্গে কলহ, আত্মহত্যা করলেন নারী কনস্টেবল

১০ জুলাই ২০২০, ১০:৪৮ PM

© ফাইল ফটো

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন নগর পুলিশের এক কনস্টেবল। তার নাম মিতা খাতুন (২০)। গত ৩০ জুন তিনি বিষপান করেছিলেন। সেই থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ শুক্রবার রাতে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিতা খাতুন নগরীর উপকণ্ঠ পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকার মনছুর আলির কন্যা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্টেবল মিতা খাতুৃনের বাড়ি নগরীর চন্দ্রিমা থানা এলাকায়। কিন্তু কর্মরত ছিলেন বিমানবন্দর থানায়। স্বামী তরিকুলের সঙ্গে কলহের জেরে বিষপান করেছিলেন। তরিকুলও বিমানবন্দর থানায় কর্মরত আছেন। আজ শুক্রবার মিতার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬