সিনিয়র সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মেয়ে অনিকা বাবু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
গেলো ২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।
সাংবাদিক রাশীদ উনি নবী বাবু বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, সাপ্তাহিক পূর্ণিমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।