ঢাকায় নামার অনুমতি পেল আরও ৩ দেশের বিমান

০৭ জুলাই ২০২০, ১১:০৭ AM

© ফাইল ফটো

দেশে করোনা পরিস্থতিতে এর আগে বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এবার এই নিষেধাজ্ঞায় বাদ দেওয়া হয়েছে আরও ৩ দেশের যাত্রীবাহী বিমানকে। এই তিন দেশগুলো হল শ্রীলঙ্কা, তুরস্ক ও মালয়েশিয়া। এই তিন দেশের ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে।

গত রবিবার বেবিচকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংশোধিত সার্কুলার জারি হয়েছে। বেবিচকের ওয়েবসাইটে এটি গতকাল সোমবার প্রকাশ করা হয়।

এদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে নতুন করে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আগের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

স্বাক্ষরিত ওই সংশোধিত সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব এড়াতে ৭ জুলাই (৬ জুলাই রাত ১২টা ১ মিনিট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (বাণিজ্যিক যাত্রীবাহী) ফ্লাইটগুলো বাংলাদেশের কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না। তবে দেশগুলো থেকে কার্গো, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে।

ফ্লাইট চলাচলের বিষয়ে ১৮ জুন বেবিচকের জারি করা সর্বশেষ সার্কুলারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও তুরস্ক ছিল। সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিল করে এই দেশগুলোর এয়ারলাইন্সকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬