ডা. জাফরুল্লাহর ফুসফুসে তিন ধরনের জীবাণু

০২ জুলাই ২০২০, ০৯:০২ PM

© ফাইল ফটো

তিন ধরণের জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে। তবে তার শারীরিক অবস্থা এখন ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকের ওই পোস্টে জাফরুল্লাহর চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফী বলেছেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর বর্তমানে নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। তার ফুসফুসে তিন রকম জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। আজ ঢাকা মেডিকেল কলেজে সিটি স্ক্যান (CT Scan) করা হয়। সিটি স্ক্যানে ফুসফুসে Multiple Lung Abscess শনাক্ত হয়েছে, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেয়া শুরু করা হয়েছে। তার শারীরিক অবস্থা তৃতীয়বার অবনতির পরে এখন ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেশবাসীর দোয়া প্রার্থী।’

প্রসঙ্গত, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হন । গত ১৩ মে তিনি করোনামুক্ত হন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুন জানা যায়, তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ হয়েছে। এ জন্য তাকে অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছিল। এর আগে টানা বেশ কয়েকদিন অক্সিজেনেই ছিলেন তিনি। এরপরই ক্রমেই তার শারীরিক অবস্থার উন্নতি হলেও ৩০ জুন আবার কিছুটা অবনতি হয়।

উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬