ভাড়া মওকুফের দাবিতে ইস্টার্ন মল্লিকার ব্যবসায়ীদের রাস্তা অবরোধ

০২ জুলাই ২০২০, ০৩:২৬ PM

© সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে সব মার্কেট বন্ধ থাকায় এপ্রিল ও মে মাসের দোকান ভাড়া সম্পূর্ণ মওকুফ এবং জুন মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দোকান ভাড়া অর্ধেক করার দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটের ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে দোকান মালিক (ভাড়াটিয়া) ও কর্মচারীরা মার্কেটের সামনের রাস্তা অবরোধ করেন।

বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে অবস্থান করেন এবং যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা দোকান ভাড়া মওকুফের দাবিতে দফায় দফায় স্লোগান দিতে থাকেন। এদিকে রাস্তা অবরোধের ফলে এলাকায় বেশ কিছুক্ষণ ধরেই যানজটের সৃষ্টি হয়।

বশির আহমেদ নামে একজন দোকান মালিক বলেন, চলমান পরিস্থিতিতে এপ্রিল ও মে মাস মার্কেট পুরোপুরি বন্ধ ছিল। ফলে তাদের একটি টাকাও আয় হয়নি। বরং সংসারের খরচ চালাতে কেউ সঞ্চয়ের টাকা ভাঙছেন আবার কেউ ধার-কর্জ করে সংসার চালাচ্ছেন। ১ জুন থেকে মার্কেট খোলা থাকলেও করোনা সংক্রমণে ভিত্তিতে মার্কেটে বেচাকেনা নেই বললেই চলে। এই অবস্থায় তাদের পক্ষে দোকান ভাড়া, সার্ভিস চার্জ ও কর্মচারীদের বেতন দেয়া অসম্ভব হয়ে পড়েছে।

তিনি আরও জানান, এই সমস্যার কথা জানিয়ে মার্কেটের দোকান মালিক সমিতির কাছে দুই মাসের ভাড়া মওকুফ এবং জুন মাস থেকে যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়ার জন্য আবেদন জানানো হয়। তবে সেই আবেদনে মালিক সমিতি এখনো কোনো প্রকার সাড়া দেয়নি। ফলে নিরুপায় হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬