বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন অনুদান দিচ্ছে জাপান সরকার

৩০ জুন ২০২০, ০৩:০৪ PM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভাইরাস মোকাবেলায় এক বিলিয়ন জাপানি ইয়েন বাংলাদেশকে অনুদান হিসেবে দিচ্ছে জাপান সরকার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এ বিষয়ে খসড় এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত ও অনাপত্তি চেয়ে অর্থ সচিবের নিকট চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। চিঠিতে বলা হয়, বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে জাপান সরকার বাংলাদেশ সরকারকে এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।

এক বিলিয়ন জাপানি ইয়েন এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। বর্তমানে এক জাপানি ইয়েন সমান দশমিক ৭৯ টাকা। এ অনুদান গ্রহণে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতি ইতোমধ্যে দেশটিকে জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ‘জাপান দূতাবাস হতে উক্ত অনুদান প্রদান সংশ্লিষ্ট খসড়া এক্সচেঞ্জ অব নোটস প্রেরণপূর্বক এর ওপর মতামত জরুরিভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে। জাপান দূতাবাসে মতামত পাঠানোর আগে এ এক্সচেঞ্জ অব নোটসের ওপর অর্থ বিভাগের মতামত বা অনাপত্তি প্রয়োজন।’

 

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬