‘খাল-পুকুর সংস্কারের নামে শুধু পাড় ছেঁটে বিল তোলা হয়েছে’

২১ জুন ২০২০, ০৫:৪১ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কাছে অভিযোগ আছে পাড় কেটেই পুকুর কাটার বিল নেওয়া হয়। পুকুরের চারপাশ পরিষ্কার করেই বিল নেওয়া হয়। এসময় বিষয়গুলো ভালোভাবে নজরদারির নির্দেশ দেন তিনি।

রোববার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা জানান তিনি। একনেক সভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) কাছে সংবাদ আছে যে, খাল কাটার নামে, পুকুর কাটা-সংস্কারের নামে খালি পাড়গুলো ছেঁটেছুটে বিল তোলা হয়েছে। তিনি মন্ত্রণালয়কে বলেছেন, এটা ভালো করে দেখা দরকার।’

এর আগে একনেক সভায় এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বাড়াতে ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৮০ এমপির জন্য বরাদ্দ ৬৪৭৭ কোটি টাকা বরাদ্দ ও প্রায় ৯ হাজার ৪৬০ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬