সাংসদ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত

১৬ জুন ২০২০, ০৯:৪৪ PM

© ফাইল ফটো

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনায় আক্রান্ত। আজ মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. সাঈদ বলেন, স্যার (উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি) এখন শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। গত সোমবার তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬