দেশে করোনা শনাক্ত বেড়ে ৯০ হাজার ছাড়াল

মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার
১৫ জুন ২০২০, ০২:৩০ PM

দেশে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা ৯০ হাজার ছাড়াল। আর গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৮ জন। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা কমেছে। তবে মৃত্যু বেড়েছে ৬ জন। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এই তথ্য জানানো হয়। এ যাবত দেশে মোট ৩৪ হাজার ২৭ জন সুস্থ হওয়া কথা জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হয়েছিল।

একদিন এই সংখ্যা বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে ব্রিফিংয়ে বলা হয়, এ যাবত যারা বাড়িতে থেকে সুস্থ হয়েছেন আইডিসিআর এই সংখ্যাটি স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন। ফলে মোট সুস্থের সংখ্যা বেড়ে গিয়েছে।

গতকাল রোববার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ১৪১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩২ জন।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ৩৮ জনের পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৪ হাজার ৫০৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩ টি নমুনা। দেশের ৫৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

গতকাল অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, অনেক বিশিষ্ট ব্যক্তি আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন। এটা অপূরণীয় ক্ষতি। চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম। তাই সতর্ক থাকুন।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬