রাত ১২টা থেকে লকডাউন পূর্ব রাজাবাজার, থাকবে সেনাবাহিনী

০৯ জুন ২০২০, ০৮:৫১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই এলাকায় সাধারণ মানুষের চলাচলসহ বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে রাত ১২টা থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ‘লকডাউন’ প্রকল্প নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যরাও ওই এলাকায় মাঠ পর্যায়ে কাজ করবে। এজন্য ওই এলাকায় সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাভুক্ত এই এলাকা পরীক্ষামূলকভাবে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬