করোনা মোকাবিলায় চীনা মেডিকেল টিম ঢাকায়

০৮ জুন ২০২০, ১২:২৫ PM

© সংগৃহীত

করোনা ভাইরাসের মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢাকায় পৌঁছেছে চীনের ১০ সদস্যের মেডিকেল টিম দল। সোমবার বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণ করে।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ অন্যান্যরা।

এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীন দূতাবাস জানায়, চীনের প্রতিনিধি দলে হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

এই সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন। চীনের এই বিশেষজ্ঞ দলটির ঢাকা সফরের আয়োজন করছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬