স্টার জলশা দেখতে না দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

০২ জুন ২০২০, ১০:২০ AM

© সংগৃহীত

নওগাঁর সাপাহারে ভারতীয় বাংলা সিরিয়াল স্টার জলশা দেখতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুশরাত জাহান (টুনি) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। সোমবার (১ জুন) দিবাগত রাতে উপজেলা সদরের জয়পুর গ্রামে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, ওই রাতে উপজেলা সদরের জয়পুর গ্রামে বসবাসকারী আব্দুর রফিকের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ওই মেয়ে ঘরে বসে স্টার জলশার সিরিয়াল দেখছিল। এমন সময় তার বাবা লেখাপড়া বাদ দিয়ে মেয়েকে টিভি দেখতে বারণ করে এবং মেয়ের হাত থেকে রিমোর্ট কেড়ে নেয়।

এতে বাবার উপর অভিমান করে মেয়ে টুনি ঘর থেকে বেরিয়ে সবার অজান্তে রান্না ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বেশ কিছুক্ষণ সময় পার হলে মেয়ে ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে রান্না ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েকে উদ্ধার করে তারা। ততক্ষণে মৃত্যু হয় তার।

ঘটনার রাতেই সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই নিজে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬