বিএসএমএমইউয়ের পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

২৮ মে ২০২০, ০৬:৪৬ PM

© ফাইল ফটো

দ্বিতীয় দফা করোনার নমুনা পরীক্ষাতেও কোভিড-১৯ পজিটিভ এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর। গতকাল বুধবার তার করোনা পজিটিভের প্রতিবেদন দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।

এর আগে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিড কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে সেই কিটের অনুমোদন না থাকায় নতুন করে বিএসএমএমইউতে করোনা টেস্ট করেন তিনি। এখানেও তার করোনা পজিটিভ এসেছে।

নিজেদের কিটে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ডা. জাফরুল্লাহ চৌধুরী বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে তার ডায়ালাইসিস চলছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় তার ডায়ালাইসিস হওয়ার কথা রয়েছে।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬