এবার ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে

২৩ মে ২০২০, ০৩:৪৫ PM

© ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার ঈদের প্রধান জামাত হবে। এছাড়া অন্যান্য মসজিদেও ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের কোন জামাত হবে না।

স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে মসজিদগুলোতে হবে একাধিক জামাত। এরই মধ্যে দেশের সব মসজিদে পৌঁছে গেছে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা।

প্রতি বছর ঈদের জামায়েত খোলা ময়দানে হলেও এবারই প্রথম করোনায় বদলে গেছে চিত্র। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে ঈদের জামাত অনুস্বষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে মসজিদগুলোতে হবে একাধিক জামাত।

ইসলামিক ফাউন্ডেশন দশ দফা নিদের্শনা মেনে প্রস্তুতি নিচ্ছে ঈদের জামাতের। সব মসজিদে করা হবে একাধিক ঈদের জামাত। মসজিদে ঢুকতে থাকছে জীবানুনাশক ব্যবস্থা।

এছাড়াও পুলিশের পক্ষ থেকেও ঈদের জামাত আদায়ে থাকছে ১৪ দফা নির্দেশনা। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মুসল্লিরাও।

এদিকে সারা দেশের সব মসজিদকে নিয়ম মানার ব্যাপারে কঠোর নির্দেশনা পৌঁছে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নিয়মের ব্যত্যয় গঠলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাদের।

 

নববর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাঠিখেলা, ধুয়া গান-গম্ভীরায় লো…
  • ১৫ এপ্রিল ২০২৬
৩ দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ইসরায়েলি মুদ্রা ‘শেকেল’, দর…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬