করোনায় চট্টগ্রামে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

১৬ মে ২০২০, ০৮:২২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ শনিবার আরও একজন পুলিশ সদস্য মারা গেছেন। এই পুলিশ সদস্যেদর নাম নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মৃত নঈমুল হকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি এলাকায়। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ নিয়ে করোনায় আজ পর্যন্ত আটজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এর আগে উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪), নাজির উদ্দীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ, কনস্টেবল জসিম উদ্দিন, কনস্টেবল মো. জালাল উদ্দিন খোকা করোনা ভাইরাসে মারা যান। এর আগে যে সাতজন মারা গেছেন, তাঁরা সবাই ঢাকা মহানগর পুলিশেরই সদস্য।

জানা গেছে, পুলিশের ব্যবস্থাপনায়গতকাল রাতে দামপাড়া পুলিশ লাইন্সে নঈমুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়।। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬