সীমিত পরিসরে গণপরিবহন চালুর পরামর্শ জাফরুল্লাহ চৌধুরীর

১৫ মে ২০২০, ০৪:১৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা গণপরিবহন সীমিত পরিসরে চালুর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার (১৫ মে) আদর্শ নাগরিক আন্দোলনের ডাকা অবস্থান কর্মসূচিদে সরকারের কাছে এ সুপারিশ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে গাড়ি-ঘোড়া চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের জন্য গণপরিবহন চালু হয়নি। সে কারণে আমার সুপারিশ প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। আর সপ্তাহে দুই দিন প্রাইভেটকার বন্ধ রাখতে হবে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘তিন মাসের বাড়ি, মেস ও দোকান ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারি ও ভর্তুকির’ দাবিতে তিন ঘণ্টা ধরে এ অবস্থান কর্মসূচি পালন হয়।

এসময় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দুই মাস প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জন্য সরকারি খাদ্য সামগ্রী পৌঁছানোর দাবি জানান তিনি। এছাড়া ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে অর্থ দেওয়ার উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান গণস্বাস্থ্যের ট্রাস্টি।

দেশের দুই কোটি মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো ও কৃষকদের বোরো ধান কেনার সময় মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নেওয়ারও আহবান জানান তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শহরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ ভাড়া বাড়িতে থাকেন। করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়-উপার্জনও বন্ধ হয়ে গেছে। তাই বাড়িভাড়া পরিশোধ করতে পারছে না তারা। বিভিন্ন বিল পরিশোধ করতে পারছে না। এদেরও ৫০ শতাংশ প্রণোদনা দেওয়ার আহবান জানান তিনি।

আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬
মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • ০৪ মার্চ ২০২৬