৭২ পরিবারকে খাদ্যসামগ্রী দিল আগরপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা

০৯ মে ২০২০, ০৭:৩৮ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস সঙ্কট পরিস্থিতিতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর জি. সি. উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৭২ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। আজ শনিবার (০৯ মে) বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এসব ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হাকিম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জুনায়েদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রায়হানসহ আকরাম তামিম, শোয়েব তানভীর, তানভীর, ফয়সাল, মাহফুজ প্রমুখ।

জানা গেছে, ‘আগরপুর জি. সি. উচ্চ বিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সকলের পরামর্শের ভিত্তিতে এসব ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণসমাগ্রী বিতরণের বিষয়ে ঢাবি ছাত্র আব্দুল হাকিমের বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং বিদ্যালয় অ্যালামুনাই অ্যাসোসিয়েশন সক্রিয় না থাকায় বিদ্যালয় পরিবারের নামে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আমরা সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬