করোনায় মৃত ব্যক্তির পরিবারকে ২ লাখ টাকা দিবে ন্যাশনাল ব্যাংক

০৯ এপ্রিল ২০২০, ০৬:২৩ PM

© ফাইল ফটো

মরণঘাতী করোনাভাইরাস সংকটকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনের সময়ে অগত্যা করোনাভাইরাসে মারা গেলে তার পরিবারকে এককালীন ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ব্যাংক। দুই লাখ টাকা অনুদান ওই কর্মকর্তা-কর্মচারীর অন্যান্য প্রাপ্যাদির অতিরিক্ত হিসেবে ধরা হবে। এছাড়া ব্যাংকিং সেবা প্রদানকালে করোনাভাইরাসে সংক্রমিত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও বহন করবে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চরম ঝুঁকি নিয়ে জনগণকে ব্যাংকিং সেবা অব্যাহত রাখার বিষয়টি ব্যাংক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের নজরে এলে তিনি এই ঘোষণা দেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতপূর্বক ব্যাংকিং লেনদেন সম্পন্নের তাগিদ দিয়েছেন

বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬
জাল সনদে চাকরি: ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথ…
  • ২৩ এপ্রিল ২০২৬