২৪ ঘণ্টা সেবা দিতে প্রস্তুত ৬৯ বেসরকারি হাসপাতাল: প্রতিমন্ত্রী

০৯ এপ্রিল ২০২০, ০৬:০৪ PM
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরা পরিস্থিতিতে মানুষের সহায়তায় দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ২৪ ঘণ্টা প্রস্তুত আছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী এনামুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘জনগণ একটু বিভ্রান্তিতে ছিল। আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে এই অ্যাডভাইস করা হয় যেন আমরা চিকিৎসা দেওয়ার বিষয়টি জানাই। এ ঘোষণা দিলে সবাই আসবে।’

তিনি বলেন, আজ আমাদের বলা হয়েছে, পরবর্তীতে যদি সংক্রমণের সংখ্যা বাড়ে, তবে তখন আমাদের হাসপাতালগুলো ব্যবহার করা হবে। আমরা বলেছি ওকে।

এদিন করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিং চলাকালে যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তাঁর সঙ্গে থাকা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুর রহমান এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান এ সময় কথা বলেন।

ব্রিফিংয়ে মবিন খান বলেন, ‘করোনাভাইরাসের ফলে সৃষ্ট এই দুর্যোগে আমরা জাতির পাশে আছি। আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত ৬৯টি মেডিকেল কলেজ ও হাসপাতাল দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হবে।’

মবিন খান বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রায় ২০ হাজার চিকিৎসক ও নার্স রয়েছেন। তাঁরা সব সময় প্রস্তুত রয়েছেন। এসব হাসপাতালের প্রতিটিতে ৩০০ থেকে ৭০০ শয্যা রয়েছে। করোনায় চিকিৎসাসেবা দিতে আমরা কিছু হাসপাতাল ডেডিকেটেড করে এসেছি। প্রয়োজনে আরও বাড়াব। আমাদের সব ডাক্তার ও নার্স প্রস্তুত আছেন।

বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬
জাল সনদে চাকরি: ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথ…
  • ২৩ এপ্রিল ২০২৬