চিকিৎসাকর্মীদের জন্য ফ্রি বাস সেবা চালু করল সিএমপি

০৬ এপ্রিল ২০২০, ০৯:৫১ PM
ফ্রি বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠান

ফ্রি বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার দামপাড়া পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। মারছা ট্রান্সপোর্ট লিমিটেডের সহযোগিতায় এ ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ফ্রি বাস সার্ভিসের আওতায় প্রতিদিন দুইটি বাস সকাল ০৭.০০ ঘটিকা ও দুপুর ২.৩০ ঘটিকা হতে নগরীর কোতোয়ালী, আন্দরকিল্লা, চকবাজার, মেডিকেল কলেজ হাসপাতাল, ২নং গেইট, জিইসি, আগ্রাবাদ, টাইগার পাস, অলংকার, কর্ণেলহাট, বিআইটিআইডি-সলিমপুর ইত্যাদি রুটে যাতায়াত করবে। বিআইটিআইডির চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস ড্রাইভার ও হেলপারের সঙ্গে যোগাযোগ করে এ সেবা গ্রহণ করতে বলা হয়েছে।

এছাড়াও সেবা গ্রহীতাদের চাহিদা অনুসারে দূরত্ব ভেদে বাড়তি সেবাও প্রদান করা হবে। এর ফলে চলমান পরিস্থিতিতে গণপরিবহন চলাচল নিষিদ্ধ হলেও বিআইটিআইডির চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতে কোন অসুবিধা হবে না।

ফ্রি বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ।

এছাড়া বিআইটিআইডি চট্টগ্রামের পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম ডা. হাসান শাহরিয়ার কবির, মারছা ট্রান্সপোর্ট লিমিটেড পরিচালক আব্দুল আওয়াল মর্তুজা, মারছা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মর্তুজা সিদ্দিকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence