চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিনা খরচে ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা শুরু

০১ এপ্রিল ২০২০, ১২:২৪ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিনা খরচে গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা শহরে নেমেছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’। বুধবার (১ এপ্রিল) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১২টি মাইক্রোবাস এবং ৪টি বাস নিয়ে সেবাটি চালু হয়েছে। প্রয়োজন অনুযায়ী গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে।

বুধবার থেকে ১৬টি রুটে বেসরকারি প্রতিষ্ঠান দ্যা আর্থের উদ্যোগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ক্র্যাক প্লাটুন। প্রতিদিন ৩টি শিফট অনুসারে পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০টি হাসপাতাল থেকে চিকিৎসকদেরকে পরিবহন সেবা দিতে যাচ্ছে তারা।

রুটগুলো হলো উত্তরা-মতিঝিল, মতিঝিল-উত্তরা, মিরপুর-শাহবাগ, শাহবাগ-মিরপুর, কুড়িল-যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি-কুড়িল, মিরপুর ১০-ডিএমসি, ডিএমসি-মিরপুর ১০, উত্তরা-মিরপুর, মিরপুর-উত্তরা, শ্যামলী-বাড্ডা, বাড্ডা-শ্যামলী, আজিমপুর-উত্তরা, উত্তরা-মিটফোর্ড, যাত্রাবাড়ি-ধানমন্ডি এবং গোপীবাগ-মহাখালী।

প্রতিদিন সকাল ৮টা, দুপুর ২টা ও রাত ৮টা বাস ও মাইক্রোবাসের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। ঢাকায় কর্মরত চিকিৎসক বা সেবাদানকারী হয়ে থাকলেই শুধু এই সার্ভিসটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।

এখন পর্যন্ত ২৫০ জনের বেশি চিকিৎসক ও সেবাদানকারী এ সেবাটি পেতে রেজিস্ট্রেশন করেছেন। ঢাকায় কর্মরত চিকিৎসক বা সেবাদানকারীরা সেবাটি বিনা মূল্যে ব্যবহার করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে bit.ly/crackplatoontransport লিংকে।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬