মসজিদে সুন্নত ও নফল নামাজ না পড়ার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

২০ মার্চ ২০২০, ০২:২৭ PM

© বিবিসি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার জুমার নামাজের সুন্নত এবং নফল নামাজ  বাসায় পড়তে মুসলিমদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতি এ কথা জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের পক্ষে জনসংযোগ কর্মকর্তা নিজামউদ্দিন জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সুন্নত এবং নফল নামাজ বাসা থেকে পড়ে আসুন।

এছাড়া বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর, হাঁচি, কাশিতে আক্রান্ত ও অসুন্থ ব্যক্তিসহ কোয়রেন্টাইনে থাকা ব্যক্তিরা জোহরের নামাজ পড়ুন।’

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এভাবেই জুমার নামাজ পড়তে হবে।

এর আগে ১৯ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের আরেকটি বিজ্ঞপ্তিতে কোন ধর্মীয় সমাবেশ আয়োজন না করার জন্যও অনুরোধ জানানো হয়।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬