করোনা আক্রান্ত সন্দেহে সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

১০ মার্চ ২০২০, ১২:১৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা দম্পতিকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরে ভাইরাসটির উপসর্গ পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। বিমানবন্দরের স্ক্যানারে জ্বর ধরা পড়ায় সকালেই তাদেরকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, করোনোভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়।

এর আগে সোমবার তিনজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়। ইতালি ও সিঙ্গাপুর  থেকে দেশে ফেরেন তারা।

গত রোববার তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত। বাকি একজন তাদের আত্মীয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকেও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬