মোদির সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ (ভিডিও)

০৬ মার্চ ২০২০, ০২:১৭ PM

© সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। আজ শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার মুসল্লি বিক্ষোভে অংশ নেন।

জানা গেছে, মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ শুরু হয়। এসময় অংশগ্রহণকারীরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগান দেন। এসময় মোদিকে প্রতিহতের ঘোষণাও দেন তারা। এর আগে জুমার আগ থেকে পুরো বায়তুল মোকাররম এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

নরেন্দ্র মোদির আগামী ১৭ই মার্চ বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। দেশটিরে সরকার ইতিমধ্যে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সম্প্রতি দিল্লিতে মুসলিমদের ওপর হামলার ঘটনায় দেশের ইসলামী দলগুলো তাকে না আনার দাবি জানিয়ে আসছিল।

তবে বাংলাদেশ সরকার সে দাবি নাকচ করে দিয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

 

এক দিনে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০৩ এপ্রিল ২০২৬
পাকিস্তানে এক রাতের মধ্যে জ্বালানির দাম দ্বিগুণ, পেট্রোল বে…
  • ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশে পেট্রোল-অকটেন উৎপাদনের পরও সংকট কেন?
  • ০৩ এপ্রিল ২০২৬
অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
  • ০৩ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক
  • ০৩ এপ্রিল ২০২৬